সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জেরুজালেমে ইসরায়েলি বাসে গুলি, আহত ৮

এপি, জেরুজালেম :

দখলকৃত জেরুজালেমের পুরাতন শহরের কাছে রবিবার একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আট ইসরায়েলি আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলার পেটে আঘাত এবং একজন পুরুষের মাথায় ও ঘাড়ে গুলি লেগেছে।

কর্ককর্তারা জানিয়েছেন, ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে বাসটি অপেক্ষা করার সময় গুলি চালানোর ঘটনা ঘটে। এটি হুদিদের প্রার্থনা করার পবিত্রতম স্থান হিসাবে পরিচিত।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে সিলওয়ানের নিকটবর্তী ফিলিস্তিনি এলাকায় তল্লাশি শুরু করেছে।

সম্প্রতি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটল।