সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছে শনিবার পুলিশ জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পালি জেলার সুমিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাক্টরটি জয়সালমির জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। সুমিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছে।

টুইটে মোদি বলেন, ‘রাজস্থানের পালিতে দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেতনা রইলো। আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

—ইউএনবি