সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি তিন লাখ ৫৮ হাজার ৮১৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৭০ হাজার ৯২৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারত এবং ব্রাজিল রয়েছে। দুই দেশে যথাক্রমে চার কোটি ৪০ লাখ এবং তিন কোটি ৪০ লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৯ এবং ছয় লাখ ৮২ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৮৯০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২৮৯ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক কার্যালয়গুলোর পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকা এ পর্যন্ত ২০ কোটি ৯ লাখ এবং ১৫ কোটি এক লাখেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছে, এর পাশাপাশি যথাক্রমে ১৯ লাখ ৬৫ হাজার ৭৮৬ এবং ২৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে, প্রতিবেদন সিনহুয়া।

বিশ্বের অন্য দেশের তুলনায় এই দুটি দেশে আক্রান্ত ৭২ শতাংশের এবং মৃত্যুর ৭৫ শতাংশেরও বেশি।