সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিশ্ব বাজারে আবারও কমলো তেলের দাম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্ব বাজারে আবারও কমেছে জ¦ালানি তেলের দাম। বর্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ আগষ্ট) কমলো অপরিশোধিত তেলের দাম। এদিন সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ। প্রতিব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৬৫ ডলার। গত অক্টোবরে তেলের দাম কমে হয়েছিল ৮৯ দশমিক ২৯ ডলার। তখন দাম কমে ১ দশমিক ১৫ অথবা ১ দশমিক ৩ শতাংশ। ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ই শুক্রবার টানা তৃতীয় দিনে সর্বোচ্চ ছিল, কিন্তু শক্তিশালী ডলার এবং চাহিদার আশঙ্কায় সপ্তাহজুড়ে ১ দশমিক ৫ শতাংশ কমেছে। নিসান সিকিউরিটিজের গবেষণাবিষয়ক মহাব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া বলেন, ‘বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিলেন যে অর্থনৈতিক মন্দা এবং জ্বালানির চাহিদা কমে যাবে।