সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি:

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস’র) ১৬তম বিতর্ক কর্মশালা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তরুণ বিতার্কিক বিনির্মাণ ও বিতর্কের নানা দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক কর্মশালা শুরু হয়। কর্মশালায় বিতর্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেএনইউডিএস এর সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বিতার্কিকরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতা, চতুরতার মাধ্যমে সরকারী, বেসরকারি দেশের সকল কাজে অবদান রাখে, তারা জীবনে কখনো থেমে থাকে না।
মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,‘আমরা ঘন্টার পর ঘন্টা যে ডিবেট দেখি এটা করে আজকের এই নতুন প্রজন্ম। আমাদের ডিবেটিং সোসাইটি নতুন হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে। শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়েও আমরা সাপোর্ট দিবো। ভালো একটা ডিবেটিং টিম গড়তে আমরা যথাসাধ্য ইনভেস্ট করবো। যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্যে সুনাম অর্জন করতে পারে।’

অনুষ্ঠান শেষে ১৫ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ইসলামিক স্টাডিজ বিভাগ এবং বিজিত দল লোকপ্রশাসন বিভাগের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আব্দুল মঈন খান।