সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সৌদিতে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার ৩ যুবক নিহত

সৌদি আরবে প্রাইভেট কার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। তাদের তিনজনই কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরগঞ্জের উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস ছয়েক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।

—ইউএনবি