সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৫) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাশপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিযা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান জানান, দুর্বৃত্তদের ছুরিকাগাতে আড়িয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনস্থলে আমরা আছি। কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

—ইউএনবি