সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ইউক্রেনে রাশিয়াপন্থী শীর্ষ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। গত সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। টেলিগ্রামে তারা বলেন, ‘খেরসন অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপ-প্রধান আলেক্সি কোভেলাভ বুলেটের আঘাতে নিহত হন।’ তদন্ত কর্মকর্তারা জানান, রোববার তার বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার সাথে বসবাস করা এক নারীও এ হামলার শিকার হন।এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি। গত মাসে অধিকৃত ভূখন্ডে রাশিয়ার বাহিনীর পরিচিত ইউক্রেনের অনেক কর্মকর্তা বিভিন্ন হামলায় নিহত বা আহত হন। ৩৩ বছর বয়সী কোভেলাভ ২০১৯ সালে খেরসনের ডেপুটি নির্বাচিত হন এবং ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কি’র গ্রুপে যোগ দেন। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রাশিয়ান সৈন্যরা খেরসন দখল করে। এ সময় কোভেলাভ ইউক্রেনের পক্ষ ত্যাগ করে রাশিয়ান পক্ষে যোগ দিলে তাকে সামরিক ও বেসামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তা নিযুক্ত করা হয়। গত জুনে এক গুপ্ত হামলা প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান। রাশিয়ার বাহিনী গত ৩ মার্চ খেরসন দখল করে। শহরটি বাসিন্দা প্রায় দুই লাখ ৮০ হাজার। মস্কোর হামলার পর এটি ছিল ইউক্রেনের প্রথম বড় শহরের পতন।