সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মেয়েকে ধর্ষণ, অভিযোগ জানাতে গিয়ে পুলিশ কর্মকর্তার ধর্ষণের শিকার মা

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পুলিশে এমন অভিযোগ জানাতে গিয়ে তদন্তকারী কর্মকর্তার হাতেই ধর্ষণের শিকার হয়েছেন এক মা। ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলায় এই ঘটনায় অনুপ মৌর্য নামে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তার মা। যে পুলিশ কর্মকর্তা এই ঘটনা সামলাচ্ছিলেন, তিনিই তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। ইতোমধ্যেই অনুপ মৌর্য নামে অভিযুক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২৮ অগস্ট ওই পুলিশ কর্মকর্তা তার বাসার কাছে একটি পেট্রল পাম্পের সামনে তাকে দেখা করতে বলেন। তখন ঘটনাস্থলে যান ওই নারী। তার পর তাকে নিজের বাসায় নিয়ে যান পুলিশ কর্মকর্তা। সেখানে নারী ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়।যদিও তদন্তকারী কর্মকর্তার দাবি, তিনি কিছু নথিপত্রে সই করানোর জন্য ওই নারীকে বাসায় নিয়ে যান। কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেন, ‘প্রাথমিকভাবে এই অভিযোগ ঠিক বলে মনে করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তাকে সাসপেন্ড ও গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেল হেফাজতে রয়েছেন।’