সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু

এক বছর সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার ভারতে প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরী বিক্রান্তকে কমিশনিং করবে।

৪৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ, ৩০টি সামরিক বিমান ধারণ করতে সক্ষম রণতরীটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে একটি জমকালো অনুষ্ঠানে দেশটির নৌবাহিনীর হাতে তুলে দেবেন।

বিক্রান্তকে কমিশনিংয়ের মাধ্যমে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্সের পর একটি অভিজাত গোষ্ঠীতে ঢুকে পড়ল, যারা এর আগে এত বড় বিমানবাহী রণতরী তৈরি করেছে।

ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেটি দুর্দান্ত ভূমিকা পালন করেছিল। তারই স্মৃতিতে একই নামে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়। এটি ২ দশমিক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর বিদ্যমান সামুদ্রিক বহরে একটি বিমানবাহী রণতরী, ১০টি ধ্বংসকারী, ১২টি ফ্রিগেট এবং ২০টি কর্ভেট রয়েছে।

—-ইউএনবি