সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৮, আহত ২১

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের হেরাত শহরে শুক্রবার মসজিদে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিন দুপুরে জুমআর নামাজের সময় হেরাতের পশ্চিমাঞ্চলীয় শহর গুজারগাহ মসজিদে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে মুজিব-উল রহমান আনসারি নামের একজন বিশিষ্ট আলেম নিহত হন। যিনি গত দুই দশক ধরে আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সরকারের সমালোচনা করার জন্য আফগানিস্তান জুড়ে পরিচিত ছিলেন।

আনসারীকে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হতো।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, তবে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।

শুক্রবারের বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এর আগে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট আফগানিস্তানে বেশ কয়েকটি মসজিদে হামলার দায় স্বীকার করে। তারা দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি তালেবানদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা চালিয়েছে আসছে।