সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঢাকা-দিল্লি ৭ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভারত মঙ্গলবার পানি বণ্টনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদর্শনে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে একটি হচ্ছে রহিমপুর হয়ে সিলেটের উচ্চ সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় বাংলাদেশের কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার।

বৈজ্ঞানিক সহযোগিতায় ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) এবং বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ভারতীয় রেলওয়ের ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণ এবং বাংলাদেশে আইটি সমাধানে সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উভয়পক্ষ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

দুই দেশ বর্ধিত সহযোগিতা চাওয়ায় দিল্লির হায়দ্রাবাদ হাউসে আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

—-ইউএনবি