সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের বলেন, উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের জন্য যাত্রীদের সর্বোচ্চ ১০০ টাকা এবং প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে যারা সাপ্তাহিক, মাসিক, ফ্যামিলি কার্ড ব্যবহার করবেন তারা বিশেষ ছাড় পাবেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর জন্য ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোর অবশিষ্ট অংশ আগামী বছর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার রুটে ভায়াডাক্টের শেষ গার্ডার বসানোর পর সম্পূর্ণ দৃশ্যমান হয়ে উঠে বাংলাদেশের প্রথম মেট্রোরেল।

মেট্রোরেল রুটের মূল দৈর্ঘ্য ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার, কিন্তু বর্তমানে তা কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।

—-ইউএনবি