সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা!

চট্টগ্রামের সীতাকুণ্ডে পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং পূর্ব হাসনাবাদ ওয়ার্ডের বাবু কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন (৬২) নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে এবং অভিযুক্ত মোহাম্মদ হেলালের (২৬) বাবা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক বিরোধে ছেলের সঙ্গে বাবার ঝগড়া হয়। এসময় ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ছেলেটি একটি মেয়েকে পছন্দ করে। তাকে বিয়ে করানোর জন্য বাবাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু ছেলে বেকার হওয়ায় বাবা বিয়ে করাতে রাজি হচ্ছিল না। এ নিয়ে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা মারা গেছে।

—-ইউএনবি