সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের সরঞ্জামাদি বিক্রি করবে আমেরিকা

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। এতে চলমান সন্ত্রাস-বিরোধী তৎপরতায় পাকিস্তান আারো শক্তিশালী হয়ে উঠবে। এফ-১৬ বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেয়া হয়েছে। পাকিস্তান সরকারের কাছে এফ-১৬ বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এসব সরঞ্জামের মূল্য হবে ৪৫ কোটি ডলার। ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, আমেরিকার কাছে পাকিস্তান এসব সরঞ্জামের জন্য অনুরোধ করে। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে এই অনুমোদনের আওতায় পাকিস্তানকে নতুন কোনো বিমান, অস্ত্র বা গোলাবারুদ দেবে না আমেরিকা। ওয়াশিংটন বলছে, এফ-১৬ বিমানের সরঞ্জামাদি পেলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার হবে। এসব সরঞ্জামাদি সরবরাহ করার কারণে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে বিশেষ কোনো পরিবর্তন আসবে না। ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে। পার্সটুডে