সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা নেই: উ. কোরিয়া

অনলাইন ডেস্ক :

রাশিয়ার কাছে কোনও ধরনের অস্ত্র বিক্রি করা তো হয়নি এমনকি ভবিষ্যতেও পরিকল্পনা নেই বলে দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা বলেন, পিয়ংইয়ং থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে যাচ্ছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই ক’দিন আগে মার্কিন কর্মকর্তারা দাবি করে বসেন, উত্তর কোরিয়া থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনতে যাচ্ছে রাশিয়া। যদিও মস্কো তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে বিষয়টি। দুই দেশের মধ্যে যেকোনও অস্ত্র কেনাবেচা জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন। বিষয়টি স্পষ্ট করতে বৃস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক কর্মকর্তার বরাতে কেসিএনএন জানিয়েছে, ‘আমরা কখনও রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ বিক্রি করিনি ভবিষ্যতেও পরিকল্পনাতেও নেই’। এটিকে গুজব বলে অ্যাখ্যা দিয়েছে পিয়ংইয়ং। সেপ্টেম্বরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, রাশিয়া অনেক আর্টিলারি, গুলি, রকেট কিনতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সেই বিবৃতিটিকে সতর্ক হিসেবে উল্লেখ করে বলেন, ‘কেনাকাটা এখনও শেষ হয়নি। অস্ত্রগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার হবে কিনা এর প্রমাণও নেই।’ সূত্র: বিবিসি