Skip to content

বিশ্বে করোনায় মৃত্যু ৬৫ লাখ ৫৫ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্য ৬৫ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ১৭৭ জনে এবং মারা গেছেন ৬৫ লাখ ৫৫ হাজার ৪১১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৪ লাখ ১১ হাজার ২৪০ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৬ হাজার ৬৮৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ এক হাজার ৯৩৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৩৩ জনে।