সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ অক্টোবর) রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর কলেজ রোডস্থ রংপুর জেলা প্রানিসম্পদ কার্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক ডাক্তার মোহাম্মদ এনামুল হক, জেলা অতিরিক্ত প্রণীসম্পদ কর্মকর্তা ডাক্তার জোবায়দুল করিম, রংপুর জেলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, জলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম প্রমুখ। এ সময় বিভিন্ন গবাদিপ্রাণী খামাড়ের মালিকগন উপস্থিত ছিলেন।