সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অস্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পশ্চিমের কপিনস ক্রসিং রোডে রবিবার দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

৬১ বছর বয়সী বাংলাদেশি এক বৃদ্ধ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এবিসি নিউজ জানিয়েছে, ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

পুলিশ জানায়, এখনই কিছু অনুমান করা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে সড়কে কম গতি মানুষের জন্য নিরাপদ।

পুলিশ যেকোন প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার ফুটেজ আছে এমন কাউকে থাকলে তাকে ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগ করতে বলছে।

—-ইউএনবি