সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মিয়ানমারের ইনসেইন কারাগারে বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের ইয়াঙ্গনে কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। স্থানীয়রা বিবিসি বার্মিজ সার্ভিসকে জানিয়েছে, বুধবার (১৯ অক্টোবর) সকালে কারাগারের প্রবেশপথে দুটো পার্সেল বোমা বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মী এবং পাঁচ দর্শণার্থী নিহত হন। ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। সেখানে আছে প্রায় ১০ হাজার বন্দি। এদের বেশিরভাগই রাজনৈতিক বন্দি। কারাগারে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলায় আরও ১৮ জন আহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন কর্মকর্তারা। কর্তৃপক্ষ বলছে, বোমা দুটো কারাগারের পোস্ট রুমে বিস্ফোরিত হয়েছে। আরও একটি বোমা বিস্ফোরিত হয়নি। সেটি পরে একটি প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। নিহত পাঁচজন দর্শণার্থীই নারী। তারা বন্দিদের স্বজন ছিল বলে নিশ্চিত করে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন নারী ছিলেন গত জুনে মিয়ানমারের সামরিক জান্তার হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা কো জেমস এর মা। তিনি তার ছেলের জন্য খাবার নিয়ে কারাগারে গিয়েছিলেন। মিয়ানমারে গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় সু চিসহ দেশটির রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বহু মানুষকে। তারপর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ-আন্দোলনে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। সেনাবাহিনীও ব্যাপক দমনপীড়ন চালিয়ে আসছে। এ পরিস্থিতির মধ্যে ইয়াঙ্গনে প্রায় ঘন ঘনই বোমা হামলা হামলা হচ্ছে। যদিও সেগুলোর বেশির ভাগই ছোটখাট হামলা।