সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোতে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৫ অক্টোবর বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আইএমডি বুলেটিনে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার প্রভাবে বুধবার উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এটি একইভাবে অব্যাহত ছিল।

এটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ অক্টোবরের দিকে পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ হবে এবং ২৩ অক্টোবর গভীর নিম্নচাপে ঘনীভূত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।

পরবর্তীকালে এটি ২৪ অক্টোবরের মধ্যে পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যা উত্তর দিকে ফিরে আসতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব অংশগুলোতে অগ্রসর হতে পারে এবং ২৫ অক্টোবরের মধ্যে ওডিশা উপকূল ঘেঁষে বাংলাদেশের উপকূল পশ্চিমবঙ্গে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আইএমডি উপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৩ অক্টোবর থেকে গভীর সমুদ্রে জেলেদের না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এছাড়াও যারা বর্তমানে গভীর সাগরে রয়েছেন তাদের ২২ অক্টোবর রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেয়া হয়েছে।

—ইউএনবি