সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইইউতে যোগ দেওয়ার দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

দুই বছর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া যুক্তরাজ্যকে পুনরায় ইইউ জোটে যুক্ত হওয়ার দাবিতে লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। স্থানীয় সময় গত শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে এ বিক্ষোভ হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের পার্ক লেন থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত হাজার হাজার মানুষ মিছিল করেছে এবং তারা যুক্তরাজ্যকে পুনরায় ইইউতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলেছেন, তাঁরা লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে এসে বিক্ষোভে অংশ নিয়েছেন। ইইউ জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে ২০১৬ সালে শুরু হয়েছিল ‘ব্রেক্সিট আন্দোলন’। তারপর ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে গণভোট ও নানা পথ ঘুরে ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের হাত ধরে ব্রেক্সিট আন্দোলন পূর্ণতা পায় এবং ব্রিটেন ইইউ থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যেতে সক্ষম হয়। এর দুই বছর যেতে না যেতেই আবারও ব্রিটেনে শুরু হলো ইইউতে যুক্ত হওয়ার আন্দোলন। আন্দোলনে অংশ নেওয়া ৬০ বছর বয়সি শিক্ষক নিকি আজিবদে বলেন, ‘ব্রেক্সিট কখনোই কাজ করবে না। আমাদের পুনরায় ইইউতে যোগ দিতে হবে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, তাতে ২০১৬ সালের মতো আবার গণভোটের আয়োজন করা ছাড়া উপায় নেই।’ ওয়ারউইকশায়ার থেকে বোনের সঙ্গে মিছিলে আসা প্রবীণ শিক্ষক নিকি আজিবদে আরও বলেন, ‘সেই সময়ের গণভোটের ফলাফলটি অতি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়নি। ভোটের ব্যবধান ছিল ৫২ শতাংশ ও ৪৮ শতাংশ। এখন দেখুন, ছয় বছর ধরে আমরা কোথায় আছি। আমাদের এই মুহূর্তে একজন বুদ্ধিমান সরকার দরকার। রাজনৈতিক নেতারা শুধু বস্তাবন্দী ইঁদুরের মতো ঝগড়া করছে।’