সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক :

এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। মূলত চিকিৎসকের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত শনিবার দিবাগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরার। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ থেকে দূরে থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ওই বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আরব সম্মেলনে যোগ না দিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সালমান ও তেবোউনের টেলিফোন কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে সেখানে সৌদি যুবরাজের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। তাছাড়া মোহাম্মদ বিন সালমানের অসুস্থতা ও চিকিৎসকদের পরামর্শ নিয়েও কোনো বিবৃতি প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।