সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বৃষ্টি উপভোগ করেন সাফা কবির

অনলাইন ডেস্ক :

বর্ষায় বিমোহিত হন সাফা কবির। বর্ষা অনেক পছন্দের। বাইরে বৃষ্টি হলে সে অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে যায়, চুপচাপ শুনে যান বৃষ্টি পতনের মধুর ছন্দ। বৃষ্টি নিয়ে এক ঘোরলাগা একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। সেখানেই জানালেন নিজের বৃষ্টি প্রীতির কথা। গত সোমবার ‘সিত্রাং’ এর প্রভাবে দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেকেই ক্লান্ত সময় কাটিয়েছেন। কেউবা উপভোগও করেছেন দিনটিকে। যদিওবা দিন শেষে রাতের দিকে বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছিল বৃষ্টি। তবে সারাটা দিন ছিল শুয়ে বসে কাটানোর দিন। এই দিনে বৃষ্টির শব্দ শুনে কাটিয়েছেন অভিনেত্রী সাফা কবির, অন্তত সাফা’র ফেসবুক পোস্ট তাই বলছে। সবুজ ছাপের পাড় দেওয়া শুভ্র শাড়ির সঙ্গে, সবুজ ছাপের ব্লাউজ পরিহিত সাফাকে চিরপরিচিত সাফা কবির মনেই হচ্ছিল না। বৃষ্টির আবেশে জানালায় বাড়িয়ে দিয়েছিলেন হৃদয়। ছবির অভিব্যক্তি বলছিল সেটাই। সাফা কবিরের ক্যাপশনও তাই-বলছে। লিখেছেন, ‘যখন বাইরে ভারি বর্ষণ হয় তখনই আমি সবচেয়ে ভালো অনুভব করি। টুপ টুপ করে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ শুনি… ’ অবশ্য পোস্ট করা ছবিগুলো গতকালের নয়, তুলেছিলেন বিশেষ ফটোগ্রাফির জন্য। কিন্তু অনায়াসে অনুভূতির সঙ্গে ছবিগুলোকে জড়িয়ে দিয়েছেন, আর মানিয়েও গেছে ঠিকঠাক- নেটিজেনরা বলছেন এমনটাই।