সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দক্ষিণে ঝুঁকছেন ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

বলিউডকে ছাড়িয়ে গেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা। নতুনত্বে ভরা প্রতিটি গল্পেই থাকে বিগ বাজেট। সিনেমায় আভিজাত্যও ঈর্ষণীয়। ইদানীং তাই বলিউড সুপারস্টাররা ঝুঁকছেন দক্ষিণে। ইতোমধ্যেই অনেক বলিউড তারকা দক্ষিণী সিনেমার প্রশংসা করেছেন, সেইসঙ্গে দেখিয়েছেন কাজের আগ্রহ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যাটরিনা কাইফ। এর আগেও মলয়ালম সিনেমাতে কাজ করেছেন তিনি, তবে তা অনেক আগে। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রি ও সিনেমা আগের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তায় আছে। বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ক্যাটরিনা বলেছেন, ‘যদি এমন কোনো চিত্রনাট্য হাতে আসে, যাতে বলিষ্ঠ চরিত্র করতে হবে, ভাষা কোনো বাধা হবে না। দক্ষিণের পরিচালকরা রয়েছেন প্রতিভাধর।’ ‘পন্নিয়িন সেলভান ১’ সিনেমার উদাহরণ টেনে ক্যাটরিনা বলেন, ‘পোন্নিয়িন সেলভান ১’ কী ভালো সিনেমা, তাই না! এত জাঁকজমক, নিখুঁত সৌন্দর্য প্রতি ফ্রেমে সেই অপূর্ব সঙ্গীতনির্মাণ- আমি মুগ্ধ। জীবনের এই পর্বে এসে এমন একটা দুর্দান্ত কাজ চিনিয়ে দেয় তিনি কতটা বড় মাপের পরিচালক।’ উল্লেখ্য, সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। বিয়ের পর ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম সিনেমা। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।