সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভক্তদের প্রাণ খুলে হাসতে বললেন রাশমিকা

অনলাইন ডেস্ক :

মঙ্গলবার (২৪ অক্টোবর) ছিল দীপাবলি। ধর্মীয়ভাবে ভারতীয়দের নিকট এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। অধিকাংশ ভারতীয়রা দিনটি ব্যাপক আনন্দের সঙ্গে পালন করেন। একে অপরের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। ভারতীয় শোবিজ তারকারাও বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে দিনটিকে পালন করে থাকেন। ভক্তদের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন। এই সময়ের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাও ভক্তদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে করলেন মজাও। দীপাবলিতে ভক্তদের প্রাণ খুলে হাসতে বললেন, আর বললেন মিষ্টি খেতে। সোশ্যাল হ্যান্ডেলে রাশমিকা লিখেছে, ‘দীপাবলির শুভেচ্ছা সকলকে। এই দিনে প্রাণ খুলে হাসো, মিষ্টি খাও, সুখে থাকো, নিরাপদে থাকো। শুধু এবং শুধুই তোমাদের ভালোবাসি এই দীপাবলিতে। ’রাশমিকার বলিউডের সিনেমা গুডবাই চলতি মাসের ৭ তারিখে মুক্তি পেয়েছে। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।