সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

প্রধানমন্ত্রী হয়ে ঋষি প্রথম ফোন করলেন জেলেনস্কিকে

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক প্রথমে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ফোন করে জানালেন, তার পুরোপুরি সমর্থন রয়েছে ইউক্রেনের ওপর। আশ্বাস দিয়েছেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশেই থাকবে ব্রিটেন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের প্রধামন্ত্রীর চেয়ারে বসার পর ঋষি সুনাক প্রথম যে বিদেশি নেতার সঙ্গে কথা বলেছেন, তিনি ভলোদিমির জেলেনস্কি। ঋষি সুনাকের একজন মুখপাত্র বলেছেন, জেলেনস্কিকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন- ইউক্রেন ও ব্রিটেনের সম্পর্ক বরাবরের মতো ভালো থাকবে। তার আমলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট জেলেনস্কিকে ঋষি সুনাক আশ্বস্ত করেছেন যে, সংহতির ক্ষেত্রে তার সরকারের ওপর ভরসা এবং নির্ভর করতে পারেন জেলেনস্কি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের বিশাল এলাকা তারা মুক্ত করে ফেলেছেন। ইউক্রেন সেনাদের পাল্টা হামলা চালিয়ে উত্তর-পশ্চিম ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল হারিয়েছে রাশিয়া। এর পর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে মস্কোর। অন্য দিকে, যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে থেকেছে ব্রিটেন। প্রধানমন্ত্রী পদের নিয়োগপত্র হাতে নেওয়ার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আক্রমণ করে কথা বলেছেন সুনাক। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ঋষি অভিযোগ করেছেন, মহামারির পরে বিশ্ব অর্থনীতিকে নতুন করে অস্থির করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সূত্র: এনডিটিভি