সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টানা ৬০ বছর গোসল না করা ইরানের আমু হাজি মারা গেছেন

অনলাইন ডেস্ক :

গণমাধ্যমে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমু পানি ও সাবান ভয় পেতেন। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৬০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তাঁর গ্রামের লোকজন তাঁকে কয়েক বার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের। ২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর প্রিয় খাবার সজারু। বছরের পর বছর গোসল না করায় তাঁর ত্বকেও পরিবর্তন আসে, ময়লার আস্তরণ তৈরি হয় তাঁর চামড়ায়। আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাঁকে এক সঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা যায়। গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হতো। গ্রামবাসীদের ভাষ্য, আমু হাজি ‘যৌবনে মানসিক বিপর্যয়’ অনুভব করেছিলেন, যার কারণে তিনি গোসল করা ছেড়ে দিয়েছিলেন।