সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

সড়কে অর্ধেক যানবাহন চলাচলের শর্তে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেয়া হচ্ছে। এ বিধিনিষেধ শিথিলের আগেই রাজধানীতে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল শুরু হয়ে গেছে। রাজধানীর প্রধান প্রধান সড়কে অস্বস্তিকর যানজটও শুরু হয়েছে। ট্রাফিক সিগনালগুলোয় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিনিটের যানজটও লক্ষ্য করা গেছে।

তবে, বিধিনিষেধ বাস্তবায়নে চেকপোস্টগুলোতে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। স্বাস্থ্যবিধি না মেনে নগরবাসীকেও চলাচল করতে দেখা গেছে। চলমান কঠোর লকডাউনের আগের দিনগুলোতে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অন্তত সাতটি জায়গায় তল্লাশিচৌকি বসিয়ে পুলিশকে সক্রিয় থাকতে দেখা গেছে। তবে, এখন অধিকাংশ তল্লাশিচৌকি সরিয়ে নেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।