সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মাদক মামলায় চিত্রনায়িকা একার জামিন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :
মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা শিমন হাসান একা। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক।

এর আগে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা সিমন হাসান একাকে গত ১ আগস্ট কারাগারে পাঠান আদালত। ৩১ জুলাই রাতে ৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।

তার বাসার গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাজেরা বেগম থানায় গিয়ে অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়।