সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানের পূর্ব উপকূলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এর পরেও আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬ কিলোমিটার গভীরে। হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। দুপুরের পরপরই এটি আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কনো ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে ওঠে, কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে। দেশটিতে এ পর্যন্ত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিন দিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি। ’সেপ্টেম্বরে তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে একজন নিহত হয় এবং কয়েকটি ভবন ধসে পড়ে।
সূত্র : হিন্দুস্তান টাইমস