সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পায়রা বন্দর কর্তৃপক্ষের বিজয় দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কৃর্তপক্ষ মহান বিজয় দিবস উদযাপন করেছে। শুক্রবার সকাল ৯ টায় পায়রা বন্দরের উদ্যোগে উপজেলা সদরের একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও কলাপাড়া থানার ওসি মো. জসিম।
বক্তারা দেশ স্বাধীনের ইতিহাস তুলে ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর বড় ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।