সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বর্ণিল আয়োজনে হালুয়াঘাটে বিজয় দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা কোর্টভবন চত্ত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন।

ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, হালুয়াঘাট পৌরসভা, থানা পুলিশ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
দিবসটির দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ-১ সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক কসরত অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
কুচকাওয়াজ, অভিবাদন ও ক্রীড়া অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালায় হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে উপজেলা জয়িতা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।