সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিহত লামিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন ডামুড্যা উপজেলা প্রশাসন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১০নং চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী  লামিয়া বাড়ী থেকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসার পথে বেপরোয়া গতিতে চলমান অটোরিক্সা দূর্ঘটনায় নিহত হয়। ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় নিহতের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান তার বাড়ীতে উপস্থিত হন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা লামিয়ার পরিবারকে প্রদান করেন। এ সময় তিনি বলেন গতকাল লামিয়ার দূর্ঘটনার কথা শুনে খোজ খবর নিয়েছি কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে আসতে পারিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।