সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

দেশে হল না পেলেও কলকাতায় সেরা

অনলাইন ডেস্ক :

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। একই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে স্পেনের সিনেমা ‘আপন এন্ট্রি’। নির্মাতা মুহাম্মদ কাইউম হাতে পুরস্কার ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অথচ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা গেল ৪ নভেম্বর দেশে মাত্র একটি সিনেমা হলে মুক্তি পায়; সেটিও গণমাধ্যমে সিনেমা হল না পাওয়ার প্রতিবেদন হওয়ার পর। বাংলার মাটি ও প্রকৃতি মিশে থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সিনেমাটি নির্মাতা মুহাম্মদ কাইউম নিজেই প্রযোজনা করেছেন।