সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

বাংলাদেশের হয়ে ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে প্রতিনিধিত্ব করবে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে।  সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রোববার (২৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছিল মোট পাঁচটি সিনেমা। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের সিনেমা হিসেবে নির্বাচিত হয় ‘রইদ’। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানুষের চিরন্তন এক আদিম প্রেমের গল্প। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার মতে, ‘রইদ’-এর গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ও জীবনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের সিনেমা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যেতে পারে। সিনেমাটি নির্বাচনের ক্ষেত্রে অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্য মূল্যায়ন ও আলোচনা করেন। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

এনএনবাংলা/এনজেড