সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জের উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের এ ভূমিকম্পটি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর থেকে অন্তত চারটি পরাঘাতের খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থা ভূমিকম্পে সামান্য থেকে মাঝারি মানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা। সুনামি সতর্কতা জারির পর থেকে পরবর্তী তিন ঘণ্টায় সমুদ্রপৃষ্ঠের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ধরা না পরায় সতর্কতা তুলে নেওয়া হয়। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৫ বলে নির্ধারিত হয়েছে এবং এর উৎপত্তি স্থানীয় সময় রাত ২টা ৪৭ মিনিটে ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে। ভোর ৫টা ৪৩ মিনিটে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। বিএমকেজি-র প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে বলেন, “ভূমিকম্প উপকেন্দ্রের চারপাশে চারটি জোয়ার পরিমাপকের ওপর ভিত্তি করে করা আমাদের পর্যবেক্ষণে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি বা সমুদ্র পৃষ্ঠের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।” উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজলিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৬ রেকর্ড করেছে আর প্রথমে তারা এর মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছিল।যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৬ বলে জানিয়েছে। বিএমকেজি জানিয়েছে, যে চারটি পরাঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৫ দশমিক ৫ মাত্রার ছিল। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার কর্মকর্তারা ভূমিকেম্পর সামগ্রিক ক্ষয়ক্ষতি নির্ণয়ে এখনও কাজ করে চলছেন। স্থানীয় একটি নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়ামদেনা দ্বীপের সৌমলাকি শহরের বাড়িগুলো ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।