সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ২

দিনাজপুর ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খোদাতপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের হায়দার আলীর ছেলে মীম (২০) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৪)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, জমির মালিকানা নিয়ে হায়দার আলী ও ওমর আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। শত্রুতার জের ধরে ওমর আলীর সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হায়দার আলীর বাড়িতে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে রাকিব মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

—-ইউএনবি