সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হেগ শহরে উগ্র ডানপন্থী নেতার পবিত্র কুরআন অবমাননার নিন্দা বাংলাদেশের

ফাইল ছবি

নেদারল্যান্ডসের হেগ শহরে উগ্র ডানপন্থী এক কর্মীর পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো পরিস্থিতিতে সারা বিশ্বে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অবমাননার যে কোনো কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উস্কানি ও ইসলামবিদ্বেষ বন্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

—-ইউএনবি