সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কলাপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে সরস্বতী পূজা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামন্ডপগুলো। এ উপজেলায় মন্দির ও বিদ্যালয়সহ ব্যাক্তি উদ্যোগেও শহরের পাড়া মহল্লা ও বিভিন্ন গ্রামে সরস্বতী পূজা উদযাপিত হয়। আলপনা দিয়ে সাঁজানো হয়েছে প্রতিটি পূজা মন্ডপ। বিদ্যার দেবীর পায়ে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি অর্পন করেন ভক্তরা। পাশেই রাখা হয় শিক্ষার্থীদের বই-খাতা। এছাড়া দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। পরে বিতরন করা হয় প্রসাদ। তবে কিছু কিছু পূজা মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,পূজা মন্ডগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।