সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রযুক্তির পাশাপাশি শ্রমঘন শিল্পে মনোনিবেশ করবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চতুর্থ শিল্প বিপ্লবকে শ্রমঘন শিল্পের সঙ্গে মিলিয়ে দেশে আরও বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, ‘প্রযুক্তি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, এখন চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে। হয়তো আমাদের জনবল কম লাগবে, কিন্তু আমাদের প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এজন্য আমাদের দক্ষ জনশক্তি প্রয়োজন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, সরকার চতুর্থ শিল্প বিপ্লবকে পুরোপুরি গ্রহণ করতে চায় না। কিন্তু আমরা পুরোপুরি সেই দিকে যেতে চাই না। আমরা শ্রমঘন শিল্পও স্থাপন করতে চাই। কারণ বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সুতরাং এই দুটির সঙ্গে মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে।

প্রধানমন্ত্রী গবেষকদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাদের কাজ করার জন্য অনুরোধ করেন এবং তিনি সময়ে সময়ে এই গবেষণার ফলাফল সম্পর্কে অবহিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি চিকিৎসা বিজ্ঞান গবেষণায় বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে নতুন বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং সিনিয়র সচিব জিয়াউল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

—-ইউএনবি