সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশে এখন ১১ কোটি ৯১ লাখ ভোটার: ইসি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, গত বছর কিছু নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার পর দেশে ভোটার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে হালনাগাদ ভোটার সংখ্যা প্রকাশ করেছে ইসি।

ইসির ফ্যাক্টশিট অনুযায়ী, দেশের ভোটার তালিকায় মোট ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

মোট সংখ্যার পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন।

এছাড়া হালনাগাদ তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয়ে ৮৩৭ জন ট্রান্সজেন্ডার ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১৮ শতাংশ।

—-ইউএনবি