সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তিউনিসিয়ায় ৭০ অভিবাসীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

তিউনিসিয়ার জলসীমায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে হাসপাতালের মর্গে স্থান সংকুলান হচ্ছে না। গত সোমবার এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। খবর রয়টার্সের। তিউনিসিয়ার বিচার বিভাগীয় কর্মকর্তা ফাওজি মাসমুদি বলেন, গত ‘সোমবার উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে আরও দুটি নৌকা ডুবে গেছে। এই বেশি সংখ্যক অভিবাসীর মরদেহের কারণে স্ফ্যাক্স শহরের হাসপাতালগুলোর মর্গে প্রচন্ড চাপ পড়েছে।

এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি।’ ফাওজি মাসমুদি বলেন, গত শুক্রবার থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অন্তত ৭০ আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোস্টগার্ড উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা জানিয়েছিল ৩১।

গত সোমবার ডুবে যাওয়া নৌকাগুলো থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান ফাওজি মাসমুদি। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্রতা ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় যাত্রা করা মানুষের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তিউনিসিয়া, যা আগে ছিল লিবিয়া। চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড, যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি।