সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

লিবিয়া উপকূলে ভেসে এসেছে ৫৭টি মৃতদেহ

অনলাইন ডেস্ক :

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের লাশ ভেসে এসেছে। স্থানীয় এক কোস্টগার্ড কর্মকর্তা ও এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, গত মঙ্গলবার ইউরোপগামী একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন।

নৌকাটি ডুবে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশর থেকে এসেছে। ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, পাঁচ দিন আগে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ ৪৬টি লাশ উদ্ধার করেছে।

গত সোমবার ১১ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ মাসে জানিয়েছে, ২০২৩ সালের শুরুর দিকে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে ৪৪১ জনের মৃত্যু হয়েছে।