সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

২৭ বারের মতো এভারেস্টে উঠলেন নেপালি শেরপা

অনলাইন ডেস্ক :

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বুধবার (১৭ মে) ২৭ বারের মতো মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতে সবচেয় বেশি আরোহনের রেকর্ড গড়লেন। কামি রিতার অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা এএফপিকে বলেন, ‘একজন ভিয়েতনামী পর্বতারোহীকে পথ দেখিয়ে আজ সকালে তিনি সফলভাবে চূড়ায় পৌঁছেছেন।’ গত রোববার আরেক পর্বতারোহী ৪৬ বছর বয়সী পাসাং দাওয়া শেরপা ২৬তমবারের মতো এভারেস্টে উঠেছিলেন।

মঙ্গলবার পাসাংয়ের সেই রেকর্ড ভাঙ্গেন কামি রিতা। ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করছেন। ১৯৯৪ সালে তিনি প্রথম আট হাজার ৮৪৮ মিটার উঁচু পর্বতটিতে ওঠেন। এরপর থেকে, তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন। ‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিত কামি রিতা ১৯৭০ সালে হিমালয়ের পাদদেশের গ্রাম থেমেতে জন্মগ্রহণ করেন। বড় হয়ে কামি রিতা তার বাবা ও ভাই ডনকে পর্বতারোহীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করতে দেখেছেন।