সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেয়াদ বাড়ল সুদানে যুদ্ধবিরতির

অনলাইন ডেস্ক :

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ আরও পাঁচ দিন বেড়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব গত সোমবার রাতে একথা জানিয়েছে। তারা বলেছে, সুদানে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা বারবার লঙ্ঘিত একটি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। খবর এএফপির।

যৌথ এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীরা ‘সুদানের সশস্ত্র বাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্স ২০২৩ সালের ২০ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিন মেয়াদ বাড়ানোর চুক্তিকে স্বাগত জানিয়েছে।’ একদিন আগে মধ্যস্থতাকারীরা বলেছিলেন, এ ক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুনপ্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়।

তারা আরও জানায়, সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিকভাবে করা এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে ওয়াশিংটন এবং রিয়াদ মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এ সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।