সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বে ১১ কোটি মানুষ জোরপূর্বক বাস্তচ্যুত : জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

বিশ্বে রেকর্ড ১১ কোটি মানুষ তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বুধবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরণার্থীরা পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন। ‘গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে ইউএনএইচসিআর বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি। এরপর সুদানে সংঘাত শুরু হওয়ার কারণে নতুন করে বাস্তুচ্যুতি ঘটে। এতে মে মাস নাগাদ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে বিশ্বে ১১ কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে। এটি আমাদের বিশ্ব পরিস্থিতির জন্য নিন্দনীয়।’ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফিলিপো গ্র্যান্ডি। বিশ্বে ২০২২ সালে তিন কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এ ছাড়া ছয় কোটি ২৫ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন।