সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গ্রিসের উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

গ্রিসের দক্ষিণ উপকূলের পেলোপনিস দ্বীপের কাছে অভিবাসপ্রত্যাশীদের বহন করা একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (১৪ জুন) ভোরের দিকের এই ঘটনায় নিহত হয়েছে ৫৯ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। খবর এএফপির। গ্রিসের কোস্টগার্ডের বরাতে এক প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, আয়োনিয়ান সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। তীব্র বাতাস ও সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি, সেনাবাহিনীর একটি বিমান ও হেলিকপ্টারসহ ছয়টি নৌকা অন্তর্ভুক্ত ছিল। গ্রিসের কোস্টগার্ড বলছে, ‘আজ ভোরের দিকে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়, যেটিতে বহু অভিবাসনপ্রত্যাশী ছিল। ভোর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধার করা লোকদের কালামাতা এলাকায় আনা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হেলিকপ্টারে করে পোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের এই নৌকাটি প্রথম শনাক্ত করা হয় বুধবার (১৪ জুন) বিকেলে। ইউরোপের ফ্রন্টেক্স এজেন্সির একটি নজরদারি বিমান নৌযানটি শনাক্ত করে। তবে, সেই সময় নৌকাটিতে থাকা লোকজন কোনো সাহায্য চায়নি। এমনকি, নৌকাতে থাকা অনেকে লাইফ জ্যাকেট পড়েনি ও তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এএফপি জানিয়েছে, নৌকাটি অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। এর গন্তব্যস্থল ছিল ইতালি।