সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মণিপুরে গভীর রাতে গুলিবর্ষণে ৯ জন নিহত

অনলাইন ডেস্ক :

ভারতের মণিপুরে নতুন করে শুরু হয়েছে সহিংসতা। এই সহিংসতা শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় একজন নারীসহ নয়জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার ভারতের মনিপুরের খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইমফল শহরে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।

ভারতের মণিপুরের মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় এই ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার রাতে গুলিবর্ষণের ঘটনার পর ওই অঞ্চলের কারফিউ এর শিথিলতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বর্তমানে, ভারতের মণিপুরের ১৬টি জেলার মধ্যে ১১টি জেলায় কারফিউ এর অধীনে রয়েছে। কোন ধরণের গুজব যাতে সহিংসতা বাড়াতে না পারে সে জন্য মনিপুর রাজ্য জুড়ে ইন্টারনেট স্থগিত করা হয়েছে।