সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হারানো ২৭ মোবাইল সেট প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে এপিবিএন

দেশের বিভিন্ন স্থান থেকে চুরি-ছিনতাই হওয়াসহ হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল সেট মালিকদের হাতে তুলে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সেটগুলো তুলে দেন কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

তিনি বলেন, সেটগুলো উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। কারণ, সেটগুলো খোয়া যাওয়ার পর একাধিক হাত ঘুরেছে। একটি সেটতো আমরা ১০ হাত পরিবর্তন হওয়ার পরে পেয়েছি। তাই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন যে এ পর্যন্ত তারা ৮০টির উপরে সেট উদ্ধার করেছেন।

ব্যবহৃত সেট কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে নিতে পরামর্শ দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।

—ইউএনবি